ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক বুলবুল খান মাহবুব।

এতে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. খালেক মন্ডল। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১১ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন