সর্বশেষ
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
টাঙ্গাইল জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের কনফারেন্স রুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ও ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ইউনিয়নের উপদেষ্টা আউরিয়া, সাইদুর রহমান ঠান্ডু, মীরজা মাতলুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া ঝিনুক।
এম.কন্ঠ/ ১০ ডিসেম্বর /এম. টি

























