ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার শ্রেষ্ঠ আট অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

শেষে জেলা পর্যায়ে সফল জননী মোছাম্মৎ আছিয়া খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরিফা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তাহমিনা মল্লিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মারিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাসিন্তা নকরেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও উপজেলা পর্যায়ে সফল জননী কামরুন্নাহার খানম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরিফা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মোছা. চায়না বেগমকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন