ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ডি-ম্যাবের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে টাঙ্গাইল সরকারি ম্যাটসের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন ডি-ম্যাবের কেন্দ্রীয় আহবায়ক ড. শহিদুল্লাহ সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শামীম, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, ম্যাটসের প্রিন্সিপাল ড. আশরাফ, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারা বলেন, খালেদা জিয়া দেশের গনতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এম.কন্ঠ/ ০৫ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন