ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইল সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বুধবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সামনে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর প্রাণি হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. শাহীন আলম। বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশগ্রণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. নুরুর ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল আলম, জেলা ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. রৌশনী আকতার, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মো. দিদারুল আহসান, সন্তোষ মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি প্রমুখ। প্রদর্শনীতে ৩০ টি স্টল স্থান পায়। বৃহস্পতিবার ঘারিন্দ ইউনিয়নের সুরুজ এলাকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অংশ হিসেবে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক গভাদি পশুকে টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ করেন। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসানের তত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. নুরুর ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল আলম, বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া ফ্রি ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

এম.কন্ঠ/ ২৭ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন