ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন দাবিতে বিক্ষোভ

তারেক আহমেদ
প্রকাশ: ০১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন প্রাথমিক মনোনয়ন বাতিল এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টারদিকে কালিহাতীর গোপালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এলেঙ্গা বল্লা সড়ক দিয়ে পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন দিতে হবে।

কালিহাতী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক বলেছেন লুৎফর রহমান মতিন আওয়ামী লীগের সাথে আতাত করে শেখ মজিবর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছেন। শেখ মজিবর রহমানের আত্মজীবনী বই বিতারন করেছেন।

পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা,ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জসিম খান, সহেদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাসুদুর রহমান বালাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন