ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

দাঁড়িপাল্লার সমর্থনে কালিহাতীতে হাজারো নেতাকর্মীর মোটরসাইকেল শোভাযাত্রা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

???????

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শনিবার সকালে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। পুরো উপজেলা জুড়ে কয়েক ঘণ্টার এই শোভাযাত্রা নির্বাচনী অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতের মজলিশে শুরা সদস্য এবং টাঙ্গাইল জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শোভাযাত্রাটি পরিচালনা করেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী ও উপজেলা সেক্রেটারি এস এম এনামুল হক। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীবৃন্দসহ বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী এতে অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে সাড়ে ১০ টায় এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। পরে এটি যমুনাসেতু, গরিলাবাড়ি ঘাট, সল্লা-দেউপুর-নারান্দিয়া-পালিমা, ধুনাইল-বাগুটিয়া-কালিহাতী বাসস্ট্যান্ড, চারান-কস্তুরিপাড়া, ভিয়াইল-পারখী-বর্গা হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাকালে সংক্ষিপ্ত পথসভাগুলোতে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, “লাগামহীন দুর্নীতি ও রাজনৈতিক দুঃশাসনের কারণে দেশ আজ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছে। কালিহাতীর সাধারণ মানুষের জীবনযাত্রাও চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও ছিনতাইয়ের ভয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।”

তিনি বলেন, “গরিব-ধনীর বৈষম্য কমানো, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করা, বেকার তরুণ-তরুণী ভাই-বোনদের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সার-বীজের দাম কমাতে, তাঁতীদের কাঁচামালের দাম কমাতে, উৎপাদিত ফসল ও পণ্যেও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং উন্নত, আধুনিক ও নিরাপদ কালিহাতী গড়তে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে-এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

এম.কন্ঠ/ ২২ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন