ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

???????

টাঙ্গাইলের কালিহাতীতে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসাদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব আলম খাশনবীশ।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি শিক্ষা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা সমাজে মর্যাদাপূর্ণভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

তাঁরা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেমিনারে সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ বজলুর রশীদ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন