ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কালিহাতীতে বালুমহালে অভিযান, ৯ শ্রমিকের কারাদণ্ড চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ছাত্রলীগের নেতাসহ ৩ জনের ফাঁসি টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান

কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫ হাজার জন কৃষক ১ কেজি করে সরিষা বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ২০ কেজি করে গম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মসুর ডাল বীজ, সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ৮ কেজি করে খেসারি ডাল বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ৬০ জন কৃষক ১ কেজি করে হাইব্রিড সূর্যমুখী বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদৎ হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ৩০ অক্টোবর  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন