কালিহাতীতে রাস্তাকে কেন্দ্র করে ভাংচুর, থানায় অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে চলাচলের রাস্তা বন্ধ করে রাস্তার উপর ছাপরা ঘর তোলায় ভাংচুর করেছে প্রতিবেশি পক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছে প্রবাসীর স্ত্রী শাহিনা আক্তার।
অপর দিকে বন্ধ করা রাস্তা চলাচলের রাস্তা খুলে দেয়ার বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষ সাইফুল মুন্সি।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) কালিহাতীর উপজেলার শান্তিনগর এলাকার মালদ্বীপ প্রবাসী বাবলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রবাসী বাবলু মিয়ার স্ত্রী শাহিনা আক্তার কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে একই এলাকার সাইফুল ইসলাম মুন্সি, আকতার হোসেন, রমেছা বেগম, জয়নব, রেহেনা বেগম সহ লোকজন নিয়ে এসে গত বুধবার দুপুরে লাটিসোঠা নিয়ে প্রবাসীর বাড়িতে রাস্তার উপর তোলা ছাপরা ঘর ভেঙে চলাচলের উপযোগী করে।

জানা যায়, রাস্তার বন্ধ করা গেট ও একটি টিনের ছাপড়া ঘর বাইরাইরা ভাংচুর করে আনুমানিক ৬০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এ বিষয়ে প্রবাসী স্ত্রী শাহিনা আক্তার জানান,ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করতে গেলে আমাকে গলায় চাপাটি দরে বলে তোকে খুন করে ফেলবো। পরে আমাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে আমাদের খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তীতে সুযোগ মতো পেলে আমাদের খুন করে ঘুম করার হুমকি প্রদান করেন।
অপরদিকে প্রতিবেশী সাইফুল মুন্সি বলেন, দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি প্রতিপক্ষ প্রবাসীর স্ত্রীর লোকজন রাস্তা বন্ধ করে রাস্তার উপর গেইট এবং খরকুটা রাখতে একটি ছাপরা ঘর নির্মাণ করে। এতে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেলে এলাকার মাতব্বররা একাধিক শালিশ দরবার করেন। বন্ধ করা রাস্তার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ইউপি সদস্য রহিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, গ্রামের শান্তির লক্ষ্যে দুই পক্ষের সঙ্গে কথা বলে বসে সমাধানের চেষ্টা করবো।
এ বিষয়ে ছানোয়ার হোসেন বলেন, আমরা দুইপক্ষকে নিয়ে বসেছিলাম। সাইফুল মুন্সি শালিশ মানলেও প্রতিপক্ষ শাহিনা আক্তারের লোকজন শালিশ না মেনে চলে যায়। রাস্তার প্রয়োজনে আমরা আবার দুই পক্ষের সঙ্গে কথা বলে বসে সমাধানের চেষ্টা করবো।
এম.কন্ঠ/ ২৭ সেপ্টেম্বর /এম. টি





























