ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে কলেজছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে সাগর নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে নিহতের পরিবার, এলাকাবাসী ও তার সহপাঠীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন নিহতের মা পারভীন বেগম, বোন সিনহা আক্তার, খালা বিউটি আক্তার, সাগরের সহপাঠী ফাহাদ ও খাইরুল প্রমুখ।

বক্তারা বলেন, ‘এলাকার ৯০ জন মিলে নৌকাভ্রমণে গিয়ে এদের মধ্যে সাগর নিখোঁজ হয়। তারা গিয়েছিল বাসাইল ও সখীপুর উপজেলার সিমান্তবর্তী বংশাই নদীর পাথরঘাটা এলাকায়। কিন্তু সাগরের লাশ পাওয়া গেছে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের লৌহজং নদীতে। সাগরকে পরিকল্পিতভাবে হত্যার পর তার লাশ নদীতে ফেলে রাখে দুর্বৃত্তরা। মনে হচ্ছেÑ নৌকাভ্রমণে যাওয়া লোকজনের মধ্যে থেকেই কেউ এই হত্যাকা-ের সাথে জড়িত। এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করলেই এ হত্যাকা-ের রহস্য বেড়িয়ে আসবে। আমরা সাগর হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি দাবি করছি।’

নিহত সাগর বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া গ্রামের প্রবাসী বাদশা মিয়ার ছেলে। সে করটিয়া এইচএম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। গত ১৮ আগস্ট নৌকাভ্রমণে গিয়ে সাগর নিখোঁজ হয়। নিখোঁজের ১৭দিন পর ৫ সেপ্টেম্বর নানার বাড়ি দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের লৌহজং নদী থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেলদুয়ার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরআগে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয় বাসাইল থানায়।

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন