ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করটিয়াতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) করটিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ইব্রাহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়রুল ইসলাস স্বপন।

এসময় গ্রাম আদালতের কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাসাইল উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো. শামীম হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সেলর মো. কাব্য মাহমুদ।

অনুষ্ঠানে ইউপি সদস্য, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ইব্রাহিম বলেন, ‘যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফেরত আসেন তাদেরকে ব্র্যাক আর্থিক সহায়তা প্রদান করেন। যার মাধ্যমে তিনি কর্মসংস্থান করে স্বাবলম্বী হতে পারবে। প্রত্যাশা-২ প্রকল্পকে তিনি ধন্যবাদ জানান।

এম.কন্ঠ/ ১৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন