ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

ক্যানসারের কাছে হার মানলেন সুব্রত গোপ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুব্রত চন্দ্র গোপ (৩৮) মারা গেছেন।

বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিখিল চন্দ্র গোপের ছোট ছেলে।

পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত গোপ দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে নারান্দিয়া শ্মশানঘাটে তার সৎকার সম্পন্ন করা হয়। মৃত্যুকালে পিতা-মাতা, ভাই, স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

সুব্রত’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে আসেন সর্বস্তরের মানুষ। মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক ও সাধারণ সম্পাদক রানা সরকার, ইউনিয়ন পূজা ফ্রন্টের আহ্বায়ক মাধাই চন্দ্র দাস ও সদস্য সচিব শিবেশ চন্দ্র মোদক প্রমুখ।

এম.কন্ঠ/ ১৭ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন