ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হিরা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন। মৎস্য সপ্তাহটি ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

এম.কন্ঠ/ ১৮  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন