বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)’র টাঙ্গাইল জেলা শাখার কমিটি নির্বাচিত
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো, লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আতিয়া মহিলা কলেজের রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম।
গত শুক্রবার (৮ আগষ্ট) সদরের সাধারণ গ্রন্থাগারে আয়োজিত টাঙ্গাইল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেকশিকফো) এর সভাপতি ও এমপিভুক্ত মিক্ষা জাতীয়করুণ প্রত্যাশী জোট এর আহবায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর মহাসচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ন-মহাসচিব মো. তোফায়েল সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম(বাবেশিকফো) এর টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটি হল:-সভাপতিঃ মো. লুৎফর রহমান, সহ-সভাপতিঃ সৈয়দা তাহমিনা বেগম, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ও রোকনুজ্জামান খান, সাধারণ সম্পাদকঃ- মো., রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রনজিৎ কুমার দে, আব্দুর রাজ্জাক হোসেন, শেখ মো. আবু তাহের ও মুহাম্মদ শেখ মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদকঃ মো. মতিউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদকঃ মোহাম্মদ আবু কাউছার, অর্থ সম্পাদকঃ মোহাম্মদ জয়নাল আবেদীন মিয়া, দপ্তর সম্পাদকঃ মো. মোকাদ্দেস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ হোসেন তারেক, ক্রীড়া সম্পাদকঃ মো. আরিফুর রহমান, ধর্মীয় সম্পাদকঃ মো. দুলাল হোসেন।
এম.কন্ঠ/ ১১ অগাস্ট /এম. টি






















