ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে শিক্ষকদের নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স: এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস এন্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ‎বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, গবেষণাপত্র যারা পড়বেন তাদের জন্য গবেষণাপত্রকে খুবই গুরুত্ব দিয়ে পাবলিকেশন করতে হবে। এই টেকনিকগুলো জানা খুবই জরুরী কারণ ভাল রেজাল্ট যদি কেউ না’ই দেখে এর কোন মূল্য নেই। রেজাল্ট আমার আছে কিন্তু কেউ জানলো না, কেউ সাইন ইন করলো না, কেউ দেখলো না সেটা কিন্তু হলনা। আমার রেজাল্ট আছে, আমি এমনভাবে উপস্থাপন করেছি যা পাঠককে আকৃষ্ট করেছে এবং এর গুরুত্ব আছে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।

‎সেমিনারের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ‘ইউনিভার্সিটি অব পুত্রা’ মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির ও এমবিএসটিইউ জার্নাল অব সায়েন্স এন্ড টেকনোলজির এডিটর-ইন-চিফ প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী।

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।

এম.কন্ঠ/  ১০  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন