ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলার বাউসা এলাকায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মিনি স্টেডিয়ামটি উদ্বোধন করেন তিনি।

এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার , সহকারী কমিশনার (ভূমি), মো. মকবুল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন), দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, এলাকার বিভিন্ন গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুরে‘ শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামে ২০২৩ সালে ২০ মে দুপুরে উদ্বোধন হয়। দুই বছর দুই মাস পর নির্মাণ কাজ শেষ হওয়ার পর শুধু মাত্র ‘মিনি স্টেডিয়াম’ নাম ধারন করে উদ্বোধন করা হয়েছে।

এম.কন্ঠ/  ০৯ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন