ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের শিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। জেলা ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক প্রমুখ।

এ সময় এ প্লাস প্রাপ্ত ছয় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও শিবিরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ২৫ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন