সর্বশেষ
টাঙ্গাইলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসুচি করেন তারা। এর আগে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেয় ১, ২, ৩, ৪ শিক্ষা উপদেষ্টা গদি ছাড়, শিক্ষার্থীরা মরলো কেন শিক্ষা উপদেষ্টা জবাব চাই, জ্বালো জ্বালো আগুন জ্বালো, শিক্ষা উপদেষ্টা গদিতে আগুন জ্বালাও একসাথেসহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এম.কন্ঠ/ ২২ জুলাই /এম. টি























