ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৬০ ড্রাম তেল ডাকাতির মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম তেল ডাকাতি মামলায় মো. আনোয়ার হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার বিকেলে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে তাকে ময়মনসিংহের ভালুকা মাষ্টারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন ভালুকার মাষ্টারবাড়ির এলাকার আব্দুল বারেকের ছেলে।

র‌্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল তেল ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১) করে নারায়নগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলো।

৩০ নভেম্বর ভোর রাতে টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর শুভূল্যা এলাকা থেকে একটি হাইয়েস গাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাক থামায়ে ট্রাক চালক ও হেলপারকে হাত পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। পরে ২ ডিসেম্বর ট্রাক চাল মো. আবুল বাশার বাদি হয়ে মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে।

র‌্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন বলেন, রাতেই আনোয়ার হোসেনকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তানর করা হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রোববার দুপুরে আনোয়ার হোসেনকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/  ২০ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন