ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা

গোপালপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।

গোপালপুর গোহাটা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নন্দনপুর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি মো. রোমান আহমেদ। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক ওপেল চৌধুরী, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৬ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন