সর্বশেষ
বিন্দুবাসিনীর পন্ডিত স্যারের পরলোকগমন
বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পৃথিশ চরন মুন্সী (পন্ডিত স্যার) পরলোকগমন করেছেন। তিনি বুধবার সকালে নিজ বাড়িতে আনুমানিক ৬.২০ মিনিটের সময় পরলোকগমন করে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তার স্ত্রী পূর্বেই মারা যাওয়ায় মুত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গণিত বিষয়ের শিক্ষক মৃত পৃথিশ চরন মুন্সী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে দিকে অবসর গ্রহন করেন। টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড বাজিতপুর সংলগ্ন বসাকপাড়া স্থায়ী বাসিন্দা পন্ডিত স্যারে পিতার নাম মৃত ক্ষিতিম চন্দ্র মুন্সী, মাতা – চারুবালা। তার ছেলে বিনয় চন্দ্র মুন্সী একজন ব্রাক্ষণ হিসেবে পূজাপার্বন অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি
















