ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগ দেলদুয়ারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি নেতা টিটো

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

গত ১০ জুলাই তার নির্বাচনী এলাকা কালিহাতীতে কেউ অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করতে না পারে সে জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দেন।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ৫ আগষ্টের পর তিনি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনে অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান সুস্পষ্ঠভাবে ব্যক্ত করেছিলেন।

সেই ধারাবাহিকতায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুস্পষ্ঠভাবে জানান, যে কালিহাতী উপজেলার কোন প্রান্তে বিএনপি’র নেতা বা কর্মী পরিচয়ে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে বা সাধারণ জনগন দূর্ভোগে পড়ার মত কোন কর্মকান্ডে লিপ্ত হয় তার দায় দল নিবেনা এবং ব্যক্তিগতভাবে তিনিও নিবেননা।

এছাড়াও পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন মামলার আসামী হওয়া সত্তেও নানা কৌশলে অবৈধ বালু ব্যবসা পরিচালনা অব্যহত রাখতে সচেষ্ঠ আছে বলে তিনি জেনেছেন। এই কুচক্রী মহল বিএনপি’র বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার চেষ্ঠায় লিপ্ত।

এই চক্রের বিরুদ্ধেও যথপোযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি আশা করেন। অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপি সজাগ এবং সচেতন আছে। দলের নাম ও তার নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে কেউ কোন দুষ্কর্ম করলে তা প্রশ্রয় দেয়া হবেনা। আইন আইনের গতিতে চলবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এম.কন্ঠ/  ১৩ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন