ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র জনতা।

শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আহ্বায়ক আল আমিন, সংগঠক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম, ফাহাদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দিনের আলোতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিগত চার মাসে ঢাকাতে ১৩৭ টির মতো খুন হয়েছে। এসব হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা।

এছাড়াও সারাদেশে চাঁদাবাজি বন্ধে অন্তবর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।

এম.কন্ঠ/  ১২ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন