কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
ডা. সৈকত হাসান ও আব্দুল হামিদের সার্বিক সহযোগিতায় বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর আতিকুর রহমান কবির, লিয়াকত আলী, আরিফুর রহমান ফারুক, আতিকুর রহমান ফরিদ ও মো. নাজমুল ইসলাম ও কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান।
বৃক্ষ বিতরণ ও অনুষ্ঠান বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন, কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের আবীর, প্রান্ত, কবির, আসিফ, রিফাত, কাব্য, সিফাত, রাহাত, আজিজ, মিলন, সাব্বির, সোয়াইফ, জহুরুল, জাহাঙ্গীর, আরিফ, আশিক ও নাসিরসহ আরও অনেকে।
এম.কন্ঠ/ ২৫ জুন /এম. টি
















