ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

টাঙ্গাইলে বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় প্রচন্ড রোদে ও গরমে অন্তত আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপহারসামগ্রী বিতরণকালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী।

জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে এসব সামগ্রী বিতরণ শুরু করে কর্তৃপক্ষ। অতিরিক্ত লোকজনের সমাগম ও প্রচন্ড রোদের মধ্যে বিতরণ করায় বয়স্ক নারী-পুরুষ অস্বস্তিতে পড়েন। এসময় এক বৃদ্ধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর আরও চার থেকে পাঁচজন নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তারা বর্তমানে সুস্থ আছেন।

নিহতের ছেলে মো. সুজন বলেন, ‘আমার মায়ের হার্টে সমস্যা ছিল। আমি মাকে সেখানে যাওয়ার জন্য না করেছিলাম। পরে মায়ের মৃত্যুর বিষয়টি মোবাইলের মাধ্যমে হাসপাতাল থেকে জানানো হয়।’

এ বিষয়ে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের বাসাইল উপজেলার দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘উপহারসামগ্রী হাতে নেওয়ার পরপরই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। পরে আমি নিজে উপহারসামগ্রী বিতরণকারী স্বেচ্ছাসেবক টিম নিয়ে হাসপাতালে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করি। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।’

এম.কন্ঠ/  0৩ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন