ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে লাবীব গ্রুপের উদ্যোগে ৪ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে শিল্প প্রতিষ্ঠান লাবীব গ্রুপের উদ্যোগে ৪ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে এসব সামগ্রী বিতরণ শুরু করে কর্তৃপক্ষ।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নের্তৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিন বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে উপহারসামগ্রী নেন সুবিধাভোগীরা। এসময় লাবীব গ্রুপের একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, বিএনপি নেতা সৈয়দ নিজামুল ইসলাম রুপন, দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম, মানিক মোহাম্মদ তোহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  0৩ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন