কালিহাতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে এলেঙ্গা শামছুল হক কলেজ মাঠে কালিহাতীর এলেঙ্গা পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
কালিহাতীর এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন বিশুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হালিম মিয়া, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আওয়াল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা,কালিহাতী পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, কালিহাতী পৌরসভা কাউন্সিলর ও বিএনপি নেতা এনামুল হক ও বনাগবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফসহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ৩১ মে /এম.টি


























