ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের কাশিল বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসাইল থানা ও সেনাবাহিনীর সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক দুটি মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিনসহ বাসাইল আর্মি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন অভিযান অব্যাহত থাকবে।’

এম.কন্ঠ/  ১৯ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন