ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

তারেক আহমেদ
প্রকাশ: ০১:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে নাকমুখ রক্তাক্ত ও মুখে কাদা মাখানো কান কাটা অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিল ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ। এ লাশ নিয়ে রহস্য দেখা দিয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের নাম ফজিলা বেগম (৭০)। তিনি কালিহাতীর আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী। ফজিলা বেগম বাড়িতে একটি ঘরে একা থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার রাত তিনটার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে কোন শব্দ পাইনি ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ফজিলা বেগম ডায়াবেটিস থাকায় প্রতিদিন তিনি সকালে হাঁটতে যেতেন বাহিরে।

সকাল ৮ টার দিকে থাকার ঘরে খোঁজ নেয তাকে দেখতে না পায়ে খোঁজা খুঁজি করেন। পরে দেখতে পায় বাড়ি পাশে ধান ক্ষেতে দাগ দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ধান ক্ষেতে মুখে কাঁদা মাখানো অবস্থায় ফজিলা বেগমের লাশ পড়ে আছে।
তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। ওই বৃদ্ধা ফজিলা বেগমের থাকার ঘরের সব গোছানো তার নাকমুখে রক্ত ঝরছে। তাই হত্যা ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে দুপুর দুইটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফজিলা বেগম স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলায় কানে হাতের স্বর্ণালংকার নিয়ে গেছে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাদা মাখানো ও একটি কান কাটা নাক মুখ রক্ত ঝরছিল। তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অতিদ্রুত রহস্য উদঘাটন করা হবে। ঘটনা জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

এম.কন্ঠ/  ০৫ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন