ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:১৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস.আই. নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে ঢাকা থেকে আসা একটি চাউলবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় চাউলবাহী ট্রাকের চালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ দুর্ঘটনার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ২০ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন