ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান ও সাংবাদিক বৃন্দ।

উদ্বোধনী খেলার ম্যাচ পরিচালনা করেন, ঘাটাইল উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এসময় সহকারী ম্যাচ পরিচালক ছিলেন, কালিহাতী উপজেলা ক্ষুদ্র সেচ (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী মো. আসিফ ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল হক দুলাল, রফিকুল ইসলাম খান ফরিদ, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রেজাউল ইসলাম ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী মো. আঃ আজিজ।

জানা যায়, এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে খেলায় অংশগ্রহণ করেন, বল্লা ইউনিয়ন পরিষদ, ন্যাশনাল ব্যাংক পিএলসি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, কালিহাতী ফায়ার সার্ভিস, পাইকড়া ইউনিয়ন পরিষদ ও বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদ।

এম.কন্ঠ/ ০১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন