ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে হেল্প এন্ড নলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। হেল্প এন্ড নলেজ (এইচ.এন্ড.কে) কর্তৃক এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় এতিমদের জীবনমান উন্নয়নের জন্য মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭৭জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেল্প এন্ড নলেজের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হেল্প এন্ড নলেজের ম্যানেজার মো. আবু জাফর।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে নগদ ৮ হাজার করে টাকা, স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, হেল্প এন্ড নলেজ এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। এরমধ্যে কোরবানির মাংস বিতরণ, রামাদান প্রোগ্রাম, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ, বর্নাতদের জন্য সাহায্য, বিধবা ভাতা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভাতাসহ বিভিন্নভাবে অসহায়দের সাহায্য করে আসছে।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন