ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে ব্যতিক্রমী আম-কাঁঠালের দাওয়াত বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন টাঙ্গাইলে হাত পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইলে আন্তঃ ক্লাব দাবায় সিডিসি চ্যাম্পিয়ন, চেস ক্লাব রানার্সআপ কালিহাতীতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা

মেহজাবীনের পথেই হাঁটলেন তার ছোট বোন

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৩:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। প্রায় এক দশকের মতো ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন যিনি।

নাটক কিংবা ওয়েব সিরিজে, মেহজাবীন কাজ করে যাচ্ছেন সমানতালে। এমনকি বিজ্ঞাপনের বাজারেও এই অভিনেত্রীর চাহিদা তুঙ্গে।

এবার বড় বোনের পথ ধরেই একই পথে হাঁটলেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। যেটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন চিত্রটি প্রকাশ করা হয়। সেটি ফেসবুকে শেয়ার করেন মেহজাবীন নিজেও। সেইসঙ্গে অভিনন্দন জানান ছোট বোনকে।

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’

মেহজাবীনের ওই পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে। অনেকেই বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে চান বলেও জানিয়েছেন ভক্তরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন