ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দশম গ্রেডের দাবিতে কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

oplus_0

“দশম গ্রেড আমাদের দাবি নয় আামাদের অধিকার” শ্রোগানে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড অধিকার প্রাপ্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার বিকেলে কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মফিদুল ইসলাম, চরবাঁশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি ঘোষ ও আবু হানিফ, ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাজু আহাম্মেদ, দশকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন আজাদ, সরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, আমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক ও কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের স্মাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে। তাই বর্তমান অন্তর্বতীকালীন সরকার বৈষম্য দূরীকরনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।

মানববন্ধন শেষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন