ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শনিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন (২৪) কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ জন যুবক বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়ীতে পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো আঘাতের আলামত রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙ্গা, এছাড়াও শরীরে দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ অন্যান্য আরো বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন