ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ না করলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দিতে হবে। যারা বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‌‘একটি বেসরকারি বি ক্যাটেগরির হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই। ম্যানেজার নিজেই ধূমপান করেন। অথচ সেই হাসপাতালে রোগী এত ভর্তি হলো কী করে—সেটি খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে অবৈধভাবে এখানে আইসিইউতে রোগী ভর্তি রাখা হচ্ছে। অথচ আইসিইউর অনুমোদন নেই। আইসিইউ চালানোর জন্য দক্ষ লোকবলও নেই। এসব অনিয়ম এতদিন করা হলেও এখন থেকে আর কেউ পার পাবে না।’

এসময় স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ ইউনিটে চিকিৎসারত গুরুতর অসুস্থ এক রোগীকে দ্রত সময়ে পাশের সরকারি সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেন। একইসঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে ওই হাসপাতালে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী আরেকটি ঝটিকা অভিযানে কক্সবাজার সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে চিকিৎসক, নার্সদের হাজিরা খাতা অনুযায়ী উপস্থিতি পর্যবেক্ষণ করেন। মন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মইনুল হোসেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী কক্সবাজার জেলা স্বাস্থ্যসেবা ব্যাবস্থাপনার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গত ১৪ ফেব্রুয়ারি থেকে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন