ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার উম্মে ফারজানা ছাত্তার। তিনি ময়মনসিংহ থেকে মনোনয়ন পেয়েছেন। ব্যারিস্টার ফারজানা ছাত্তারের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ময়মনসিংহ-৮ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার স্বামী ব্যারিস্টার মাহিন এম রহমান সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ব্যারিস্টার ফারজানা ছাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে বুধবার বিকেলে গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, মোট ১ হাজার ৫৫৩ প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য থেকে যাচাই–বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন