ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ মোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে এসে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে করে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীদের। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বাঁধা দেওয়ার চেষ্টা করেনি পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আঞ্চলিক সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

এম.কন্ঠ/  ১৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন