ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে

বাসাইলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশন’-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবারর (১৬ জুলাই) দুপুরে কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর কে.এ.জি.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী মিয়া, কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফী, সাবেক ইউপি সদস্য মাজম আলী খান প্রমুখ।

ইয়ুথ স্টার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান খানসহ উপদেষ্টা, সভাপতি, সম্পাদক ও সদস্য এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১১ জুন ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এম.কন্ঠ/  ১৬ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন