ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

শাকিবের ‘দরদ’-এর টিজার দেখানো হবে বুর্জ খলিফায়

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

শুটিং শেষ, এখন চলছে শাকিব খানের ‘দরদ’ সিনেমা মুক্তির প্রস্তুতি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। যেখানে বিধ্বংসী শাকিবের দেখা মিলেছে।

এবার জানা গেল, ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি। বিষয়টি ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়। এক ভিডিও বার্তায় মামুন বললেন, “আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আজকের (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটা সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়। ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যেকোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন