ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

টাঙ্গাইলে রাজনৈতিক সৌহার্দ্যরে সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

oppo_2

টাঙ্গাইলে বিভিন্ন রাজনৈতিক ও সুধীজনদের সমন্বয়ে রাজনৈতিক সৌহার্দ্যরে সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ইউকেএইড’র অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশলান।
কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যরে ধারণা, রাজনৈতিক পরিসরের ধারণা, রাজনৈতিক সৌহার্দ্যরে চর্চা সমুন্নত রাখার গুরুত্ব ও কৌশল ও রাজনৈতিক সৌহার্দ্যরে চর্চা এগিয়ে নেয়ার পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।

এতে সকলের মতামতের ভিত্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সমস্যাগুলি হলো যানজট, বর্জ্য ব্যবস্থপনা এবং জলাবদ্ধতা। নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা হতে উঠে আসা বিভিন্ন সামাজিক সমূহ সবার সামনে উপস্থাপনা করা হয়।

oppo_2

কর্মশালায় অংশগ্রহণকারী সকলের পরিকল্পনা উপস্থাপনের বিষয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকপাত করেন শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশলানের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র রিজিওলান ম্যানেজার নার্গিস আক্তার। এতে অংশ নেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা মাল্টিপার্টি এ্যাডভোকশি ফোরামের সভাপিত নাজমুল হুদা নবীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিদ, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী প্রমুখ।

মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে কাজ করে।

এম.কন্ঠ/ ০৬ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন