ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা টাঙ্গাইলে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সভাপতি টুটুল সম্পাদক সাজ্জাদ আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার

টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার সকালে নতুন বাসস্টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনার পর বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এবং বাসের মালিক ও শ্রমিকরা বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন বাসস্টার্মিনালের ভিতরে পার্কিং করা নিরালা সুপার বাসের চাকায় একটি বোতলে পেট্রোল দিয়ে আগুন দেয়। এসময় সাথে সাথে অন্য বাসের সহকারী নিরালা সুপার বাসের চাকায় আগুন জ¦লন্তে দেখতে পায়। পরবর্তীতে তিনি আগুন নিভিয়ে বাসস্টার্মিনালে থাকা মালিক এবং শ্রমিকদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এসময় বাসের চাকার নিচে পড়ে থাকা একটি বোতল উদ্ধার করে পুর্লিশ।

জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি’র আহবায়ক শফিকুর রহমান খান বলেন, নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেয়ার চেষ্টা করেছিলো। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নিজস্ব লোকজন দিয়ে প্রতিরাতেই পাহাড়ার ব্যবস্থা করেছি।

এম.কন্ঠ/ ২৫ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন