ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ 

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখছেদুর রহমান, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তা রাফিউল ইসলাম এবং ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়া।

​এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান এবং অভিভাবকদের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

সারাদিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এম.কন্ঠ/ ১৪ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন