ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন নিজেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে থাকা পান-জর্দা সংগ্রহ করে নেওয়া হয়। এ সময় রোগীদের হাসপাতাল এলাকায় পান-জর্দা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, “হাসপাতাল একটি সেবামূলক ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জায়গা। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থতার স্বার্থে পান-জর্দা সেবন থেকে বিরত থাকা জরুরি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এম.কন্ঠ/ ১০ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন