ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল; লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন দেলদুয়ারে সরকারি রাস্তা দখলের চেষ্টা ভূমিদস্যু সেলিম রেজা বিরুদ্ধে পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক রুবেল গোপালপুরে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঘাটাইলে মেছোবাঘ আতঙ্কে গ্রামবাসী গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১ হাজার ৬৭ শিক্ষার্থী ঘাটাইলে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, জনবল বাড়ানোর আশ্বাস

কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল; লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে একটি বালুবাহী ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। বিপদের আশঙ্কা বুঝতে পেরে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলক্রসিংয়ের গেটম্যান। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও এর যাত্রীরা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও রেলক্রসিংয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার মুহূর্তে ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে থামানোর সংকেত দেন গেটম্যান মিজান।

পরে অন্য একটি ট্রাক দিয়ে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছাকাছি থাকা মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়। পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ট্রাক আটকে পড়ার কারণে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পুনরায় স্বাভাবিক হয় রেলপথে ট্রেন চলাচল। গেটম্যান মিজান জানান, এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি।

এম.কন্ঠ/ ০৭ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন