টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিছি ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খ. আহমেদুল হক সাতিল, জেলা যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলী, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, যুগ্ম আহবায়ক সৈয়দ হাবিবুর রহমান শাতিল প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















