কালিহাতীতে ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেতের ডোবা থেকে মিজানুর রহমান চৌধুরী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কালিহাতী উপজেলার কুরুয়া এলাকায় ধান ক্ষেতের ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিজানুর রহমান চৌধুরী নারান্দিয়া ইউনিয়নের কুরুয়া গ্রামের মিন্টু চৌধুরীর ছেলে। তিনি লেপ তোষকের ব্যবসা কাজ করতেন।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান চৌধুরী লেপ তোষকের ব্যবসা করতেন, মাঝে মাঝে বশি দিয়ে মাছ ধরেন।
সোমবার বাড়ির পাশে কুরুয়া এলাকায় ধান ক্ষেতের ডোবায় বশি দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় আর বাড়িতে ফিরেনি। পরে সোমবার ১৯ অক্টোবর রাতে লাশ ধান ক্ষেতের ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, সোমবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.কন্ঠ/ ২০ অক্টোবর ২০২৬/এম. টি























