ঘাটাইলে উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল বাছেদ বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আব্দুস ছামাদ, সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন মো. মসলিম উদ্দিন । যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছাইদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. উজ্জল হোসেন। অর্থ সম্পাদক পদে রুহুল আমীন কমরেড, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ইয়ামিন হাসান, প্রচার ও প্রকাশনা পদে মমিনুল হক মিলন, দপ্তর সম্পাদক পদে মো. এনামুল হক, সহ-দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে সোনিয়া নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও ৬ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক মঈন উদ্দিন মঈন, আইন সম্পাদক মো. জামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-শিক্ষা গবেষণা সম্পাদক খোকন সরকার।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষ করে রাতেই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দ্বায়িত্ব পালন করেন ও বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।
তিনি জানান, ঘাটাইল উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ভোটার ৭৩২ জন। নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং যুগ্ম সম্পাদক পদে ৪ জন সহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
এ নির্বাচনকে ঘিরে শিক্ষক সমিতির নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে আসেন জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এম.কন্ঠ/ ১৮ অক্টোবর ২০২৬/এম. টি


























