ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দেলদুয়ারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে হানিট্যাপের অন্যতম মুলহোতা উজ্জল ধরাছোঁয়ার বাইরে

টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহবানে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে সমঅধিকার নিশ্চিতকরণ, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং তাদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে শামিল করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিয়া, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিবন্ধী কল্যাণে নিয়োজিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের জন্য অন্যতম প্রধান সহায়ক উপকরণ। এদের আত্মনির্ভরশীলতা বাড়াতে এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সব ধরনের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এম.কন্ঠ/ ১৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন